মালদা

নির্দল প্রার্থী ও কংগ্রেস প্রার্থীর যৌথভাবে ইংরেজ বাজারের যদুপুরে প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝড় উঠছে মালদা জেলার বিভিন্ন এলাকায়। কিন্তু এই নির্বাচনে ইংরেজ বাজার থানার যদুপুর এলাকায় যৌথ ভাবে প্রচার অভিযান করতে দেখা গেল নির্দল ও কংগ্রেস প্রার্থীকে। উল্লেখ্য ওই এলাকা থেকে জেলা পরিষদের আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ঝুমা ঘোষ ও ২৬ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন সমীর ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ এই দুই প্রার্থী তাদের নিজ নিজ দলের কর্মী সমর্থকদের নিয়ে যৌথ ভাবে প্রচার অভিযানে নামেন। এদিন যদুপুরের ২২২ ও ২২৩ নং বুথের মহারাজপুর, নরেন্দ্রপুর, বাগান পাড়া সহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দেখা করে তাদের সুখ দুঃখ নিয়ে কথা বলেন। সেই সঙ্গে গ্রামবাসীরাও তাদের নানান অসুবিধার গুলি তুলে ধরেন প্রার্থীদের কাছে। এদিনের এই প্রচারে এই দুই প্রার্থীকে ঘিরে এলাকার মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এবিষয়ে কংগ্রেস প্রার্থী ঝুমা ঘোষ বলেন, তিনি এদিন বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, দেখেন রাস্তা ঘাটের হালহকিকত। এর আগে যিনি এই এলাকায় জিতেছিলেন তিনি কোন কাজ করেননি বলেও তিনি অভিযোগ করেন।

এদিনের এই প্রচার সম্পর্কে বলে গিয়ে অপর নির্দল প্রার্থী সমীর ঘোষ বলেন, আমি ২৬ নং পঞ্চায়েত সমিতি আসনে দাড়িয়েছি। কিন্তু এই সিটে যিনি জিতেছিলেন তিনি কোন উন্নয়ন করেননি। যার কারনে এলাকার রাস্তাঘাট থেকে বিদ্যুৎ কোন কিছুতেই উন্নতি করেননি। তবে তিনি জয়ী হলে এলাকার নানান সমস্যার সমাধান করবেন। তার কথায় যারা অন্যায়ের প্রতিবাদ করবে তারা সর্বদায় জয়ী হবে। তাই তিনিও জয়ী হবে বলে আশাবাদী।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে